ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হাদিকে গুলির ঘটনায় পরিবারের মামলা

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৫:১৫:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • 35

হাদিকে গুলির ঘটনায় পরিবারের মামলা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। হাদীর এক আত্মীয় বাদী হয়ে রাজধানীর পল্টন থানায় এই মামলা দায়ের করেন।

সোমবার (১৫ ডিসেম্বর) পল্টন থানার ডিউটি অফিসার উপ-সহকারী পরিদর্শক (এএসআই) রকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

এএসআই জানান, একজনকে অভিযুক্ত করে হাদির এক আত্মীয় এ মামলা করেন।

মামলাটি তদন্ত করছেন পল্টন থানার পরিদর্শক (অপারেশন) ইয়াসিন মিয়া।

এদিকে ওসমান হাদির ওপর হামলার ঘটনায় গতকাল রবিবার রাত পর্যন্ত মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন— হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক, মানবপাচারে জড়িত চক্রের দুই সহযোগী, সন্দেহভাজন শুটার ফয়সালের স্ত্রী, শ্যালক ও বান্ধবী।

গত ১২ ডিসেম্বর (শুক্রবার) জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তির একজন চলন্ত রিকশায় থাকা ওসমান হাদির মাথায় গুলি করে।

গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিক্যালে নেওয়া হয়। সেখান থেকে পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে ওই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন হাদি। তার অবস্থা বেশ সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এ অবস্থায় আজ সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে হাদিকে একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে ‍উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাদিকে গুলির ঘটনায় পরিবারের মামলা

আপডেট সময় : ০৫:১৫:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫