ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সিরিজ বাঁচাতে মাঠে নামার আগেই বড় দুঃসংবাদ পাকিস্তানের

হারের শোক কাটিয়ে ওঠে মাঠে নামার পালা পাকিস্তানের। কিন্তু আগামীকাল সিলেটে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামার আগে বড় ধাক্কা খেয়েছে তারা।

মিরপুর টেস্টের স্লো ওভার রেটের কারণে শাস্তি পেয়েছে তারা। 

ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করেছে আইসিসি। সঙ্গে পাকিস্তানের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে ৮ পয়েন্ট কাটা হয়েছে। নির্ধারিত সময়ের থেকে ৮ ওভার পিছিয়ে থাকায় এই শাস্তি দিয়েছেন ম্যাচ রেফারি জেফ ক্রো।

আইসিসির আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী নির্ধারিত সময়ে প্রতি ওভার কম বল করায় খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়েছে। ৮ ওভার কম বল করায় মোট ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে। 

অন্যদিকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নীতিমালার ১৬.১১.২ ধারায় বলা হয়েছে, ওভার প্রতি কম বল করায় ১ পয়েন্ট করে কাটা হবে। সেই হিসাবে মোট ৮ পয়েন্ট কাটা গেছে।

পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ শাস্তি মেনে নেওয়ায় শুনানির আর প্রয়োজন পড়ছে না। 

মিরপুর টেস্টে ১০৪ রানে হেরে দুই টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে পাকিস্তান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সিরিজ বাঁচাতে মাঠে নামার আগেই বড় দুঃসংবাদ পাকিস্তানের

আপডেট সময় : ১০:৫৮:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬