ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রস্তাব পেয়েও কেন ওয়ানডেতে ফিরতে রাজি হননি মুশফিক

গুঞ্জনটা আগে থেকেই ছিল। পরে আরও জোরাল করেন মেহেদী হাসান মিরাজ।

বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক জানিয়েছিলেন, মুশফিক ভাইয়ের মতো খেলোয়াড় দলে থাকলে অধিনায়কের কাজ সহজ হয়ে যায়। 

আজ মুশফিকুর রহিমকে কাছে পেয়ে সেই সুযোগ হাতছাড়া করলেন না সাংবাদিকরা। বাংলাদেশের সাবেক অধিনায়কের কাছে জানতে চাওয়া হলো ওয়ানডেতে তিনি ফিরছেন কিনা। প্রস্তাব পাওয়ার বিষয়টি স্বীকার করলেও উইকেটরক্ষক-ব্যাটার স্পষ্ট জানিয়ে দিলেন, ওয়ানডেতে তার সার্ভিস আর প্রয়োজন পড়বে না বাংলাদেশের।

আগামীকাল সিলেটে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে আজ সংবাদ সম্মেলনে ওয়ানডের বিষয়ে মুশফিক বলেছেন, ‘ওয়ানডে ক্রিকেট নিয়ে যা বললেন, আমার মনে হয়…হ্যাঁ, অবশ্যই আমার কাছে (প্রস্তাব) এসেছিল বার্তা। তবে আমি মনে করি, বাংলাদেশ দল এমন একটা পর্যায়ে এখন আছে এবং ভবিষ্যতেও যাবে, আমার ওই রকম সার্ভিস দরকার হবে না।’

সর্বশেষ গত বছর চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে ওয়ানডে ক্যারিয়ারের ইতি টেনেছেন মুশফিক।

দীর্ঘ ক্যারিয়ারে ২৭৪ ওয়ানডে খেলে ৭৭৯৫ রান করেছেন তিনি। ৩৯ বছর বয়সী ব্যাটারের নামের পাশে রয়েছে ৯টি সেঞ্চুরি। অন্যদিকে ১০২ ম্যাচের টি-টোয়েন্টির ক্যারিয়ারের সমাপ্তি টানেন ২০২২ সালে। এখন শুধুই টেস্ট খেলছেন তিনি। দীর্ঘ সংস্করণটা উপভোগও করছেন অভিজ্ঞ এই ব্যাটার।
তার প্রমাণ সাড়ে ৬ হাজারের বেশি রানের মালিক সর্বশেষ ৪ ইনিংসে তিনটি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছেন। যার মধ্যে একটিতে সেঞ্চুরি পেয়েছেন। 

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রস্তাব পেয়েও কেন ওয়ানডেতে ফিরতে রাজি হননি মুশফিক

আপডেট সময় : ১১:০৫:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬