ঠাকুরগাঁও জেলাধীন ভূল্লী থানার ৫ নং বালিয়া ইউনিয়নের কুমারপুর মন্ডলপাড়া গ্রামে মোঃ শফিকুল ইসলাম তার নিজ জমিতে চাষাবাদের জন্য একটি ২ হর্সপাওয়ারের সেচ মোটর এবং মোহাম্মদ নুরুজ্জামান এর নিজ জমিতে চাষাবাদের জন্য স্থাপিত ১ হর্স পাওয়ারের মোটরের সংযুক্ত ২০০ ফিট বৈদ্যুতিক তার গত ৩০/০৪/২০২৬ ইং তারিখ হতে ০১/০৫/২০২৬ ইং তারিখের মধ্যে চুরি হয়। পরবর্তীতে গত ০৩/০৫/২০২৬ইং তারিখে মোঃ শফিকুল ইসলাম বাদী হয়ে ভূল্লী থানায় অজ্ঞাতনামা চোরের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলার তদন্ত চলাকালে ভূল্লী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ নূরে আলম সিদ্দিকী এর নেতৃত্বে ভূল্লী থানার চৌকস অফিসারগণ এস আই দীন মোহাম্মদ, এস আই সজিব হাসান, এ এস আই মধু সুদন সহ সঙ্গীয় অফিসার ফোর্স গোপন সূত্রের ভিত্তিতে উক্ত চুরি যাওয়া একটি দুই হর্স পাওয়ারের মোটর সহ মোঃ আমিনুল ইসলাম (৫২) ও মোঃ আনোয়ার হোসেন (৩৫) আসামিদের গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন ।
চুরি করা সেচ পাম্প সহ দুই জন চোর ভূল্লী থানা পুলিশের হাতে গ্রেফতার
-
মোঃ আসলাম পারভেজ, ঠাকুরগাঁও, ভূল্লী প্রতিনিধি
- আপডেট সময় : ০৭:৪১:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
- 600
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















