ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন পটুয়াখালীর বাউফল উপজেলার কৃতি সন্তান মোঃ জিয়াউল ইসলাম জিয়া। তার এই অর্জনে নিজ এলাকা বাউফলসহ রাজনৈতিক সহকর্মীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে।
জানা যায়, ছাত্ররাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় ভূমিকা পালন করে আসছেন জিয়াউল ইসলাম জিয়া। সংগঠনের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালনের মাধ্যমে তিনি নেতৃত্বগুণ, সাংগঠনিক দক্ষতা ও ত্যাগের পরিচয় দিয়েছেন। তারই ধারাবাহিকতায় এবার তাকে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের গুরুত্বপূর্ণ এই পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, জিয়া সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়ান এবং ছাত্রসমাজের অধিকার আদায়ে সোচ্চার ভূমিকা পালন করে আসছেন। তার এই পদোন্নতি বাউফলবাসীর জন্য গর্বের বিষয় বলে মন্তব্য করেন তারা।
এদিকে, জিয়াউল ইসলাম জিয়া তার প্রতিক্রিয়ায় বলেন, “আমার ওপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, তা আমি সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করবো। সংগঠনকে আরও শক্তিশালী করতে এবং ছাত্রদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাবো।”
তার এই সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন সহকর্মী, শুভানুধ্যায়ী ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।



















