এর ফলে দেশে সরকারি মেডিক্যাল কলেজের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮।প্রজ্ঞাপনে বলা হয়েছে, এতদ্বারা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের আওতায় ঠাকুরগাঁও জেলায় ‘ঠাকুরগাঁও মেডিক্যাল কলেজ’ প্রতিষ্ঠার সরকারি মঞ্জুরি জ্ঞাপন করা হলো। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।
দেশজুড়ে জাল টাকার ভয়ানক কারবার, আসল নোট চিনবেন যেভাবে
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ৩৭টি সরকারি এবং ৬৬টি বেসরকারি মেডিক্যাল কলেজ কার্যক্রম পরিচালনা করছে।
বিশেষায়িত ইউনিটে জনবল বৃদ্ধি চায় পুলিশ
সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, সীমান্তবর্তী জেলা ঠাকুরগাঁওয়ে নতুন এই সরকারি মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠিত হলে উত্তরাঞ্চলের বড় একটি অংশের শিক্ষার্থীদের উচ্চতর চিকিৎসা শিক্ষার সুযোগ তৈরি হবে এবং স্থানীয় বাসিন্দারা উন্নত স্বাস্থ্যসেবার আওতায় আসবেন।