ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয় দিবসে তেজগাঁও পুরাতন বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৫৩:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • 37

বিজয় দিবসে তেজগাঁও পুরাতন বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

মহান বিজয় দিবস উপলক্ষে তেজগাঁও পুরাতন বিমানবন্দর ও আশপাশের এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ জানিয়েছে সরকার। আজ রোববার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ অনুরোধ জানানো হয়।

প্রসঙ্গত,১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে ৫৪ জন প্যারাট্রুপার বাংলাদেশের পতাকা নিয়ে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন। এই ৫৪ জনের মধ্যে একজন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ছবি আঁকা হেলমেট পরে জাম্প করবেন।

আগামী ১৬ ডিসেম্বর সকাল ১১টা থেকে ঢাকার তেজগাঁওয়ে পুরাতন বিমানবন্দরে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী পৃথকভাবে ফ্লাই পাস্ট মহড়া পরিচালনা করবে, চলবে বিজয় দিবসের বিশেষ ব্যান্ড-শো। পরে সকাল ১১টা ৪০ মিনিট থেকে ‘টিম বাংলাদেশ’ এর ৫৪ জন প্যারাট্রুপার স্বাধীনতার ৫৪ বছর উদযাপনে পতাকা হাতে প্যারাস্যুটিং করবেন। জনসাধারণের জন্য এই বিশেষ আয়োজন উন্মুক্ত থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিজয় দিবসে তেজগাঁও পুরাতন বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

আপডেট সময় : ০৮:৫৩:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫