ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সবুজ ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে কুড়িগ্রাম সরকারি কলেজে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশ বিপর্যয়, জলবায়ু পরিবর্তনের হুমকি এবং ক্রমবর্ধমান তাপমাত্রার এই সংকটময় সময়ে বৃক্ষরোপণই হতে পারে টেকসই ভবিষ্যৎ গড়ার সবচেয়ে কার্যকর পদক্ষেপ। সেই বার্তা ছড়িয়ে দিতে এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর কুড়িগ্রাম জেলা নবগঠিত কমিটির উদ্যোগে কুড়িগ্রাম সরকারি কলেজ ক্যাম্পাসে প্রাণবন্ত বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ। তিনি বলেন, একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, মানবজীবনের অস্তিত্ব টিকিয়ে রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি শিক্ষার্থীদের অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সভাপতি আশারাফুল ইসলাম বিপুল, সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আশিক ইকবাল রাব্বী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ খাইরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাঈম ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, মাসুম হাসান হৃদয়, সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক স্বাধীন ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সামিউল ইসলাম জীম, সহ সাংগঠনিক সম্পাদক বিপুল আহমেদ সহ জেলা ও কলেজ শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ জানান, বর্তমান সময়ে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ, বাসযোগ্য ও সবুজ দেশ গড়তে এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে।
এই কর্মসূচির মাধ্যমে কলেজ ক্যাম্পাসে সবুজ পরিবেশ তৈরির পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা, সচেতনতা এবং পরিবেশবান্ধব সমাজ গঠনের দৃঢ় প্রত্যয়ও প্রকাশ পেয়েছে। আয়োজনটি শিক্ষার্থীসহ উপস্থিত সবার মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপের আগে আগুনে ফর্মে মেসি

সবুজ ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে কুড়িগ্রাম সরকারি কলেজে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

আপডেট সময় : ০৬:০১:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬