ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

৫ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ ও দ্রুততম সময়ে ধর্ষক গ্রেফতার; ভিকটিমকে হাসপাতালে দেখতে গেলেন পুলিশ সুপার, ভোলা মহোদয়।

ভোলা সদর মডেল থানাধীন উত্তর দিঘলদী ইউনিয়নে এক স্কুলছাত্রীকে ধর্ষণের শিকার হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে। গত ১৩ মে ২০২৬ ইং তারিখ আনুমানিক দুপুর ১২:০০ ঘটিকায় উত্তর দিঘলদী সাকিনে আসামী গোপাল দেবনাথের বসত ঘরে এই জঘন্য অপরাধটি সংঘটিত হয়।

ঘটনার সংবাদ পাওয়ার পরপরই আজ ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার) মহোদয় ভোলা সদর হাসপাতালে ছুটে যান। তিনি চিকিৎসাধীন ভিকটিমের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার পরিবারের সাথে কথা বলে তাদের সান্ত্বনা ও ন্যায়বিচারের আশ্বাস প্রদান করেন। তিনি ভিকটিমের সর্বোচ্চ সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে বিশেষ নির্দেশনা প্রদান করেন।

ভুক্তভোগীর পরিবারের অভিযোগের প্রেক্ষিতে ভোলা সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা (ভোলা সদর থানার মামলা নং-৪৭, তারিখ-১৪/৫/২৬ ইং) রুজু করা হয়েছে। পুলিশ সুপার মহোদয়ের কঠোর নির্দেশনায় দ্রুত সময়ের মধ্যে ভোলা সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) ফিরোজ আলম ও এসআই পলাশ চন্দ্র দাসের নেতৃত্বে একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে অভিযুক্ত আসামী গোপাল দেবনাথকে উত্তর দিঘলদী এলাকা থেকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পটুয়াখালী গলাচিপায় ১৫০০ পিস ইয়াবাসহ নারীসহ চার মাদক কারবারি আটক।

৫ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ ও দ্রুততম সময়ে ধর্ষক গ্রেফতার; ভিকটিমকে হাসপাতালে দেখতে গেলেন পুলিশ সুপার, ভোলা মহোদয়।

আপডেট সময় : ০৯:১৩:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬