ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাট-বগুড়া নারী আসনের এমপির সাথে জয়পুরহাটে বিএনপির মত বিনিময় সভা অনুষ্ঠিত

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের (জয়পুরহাট-বগুড়া) সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনির সাথে মতবিনিময় সভা করেছে জয়পুরহাট জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠন।

বৃহস্পতিবার বিকেলে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের (জয়পুরহাট-বগুড়া) সংসদ সদস্য সুরাইয়া জেরিন, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, যুগ্ন আহবায়ক এমএ ওহাব, জেলা যুদবলের আহবায়ক শাহনেওয়াজ কবির শুভ্র প্রমুখ।

সভায় সাংগঠনিক কার্যক্রম জোরদার করাসহ জেলার সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, জেলার উন্নয়ন ও জনগণের কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সেই সাথে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং জনগণের পাশে থেকে দলের কার্যক্রম এগিয়ে নেওয়ার কথা বলেন।

সভায় জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপের আগে আগুনে ফর্মে মেসি

জয়পুরহাট-বগুড়া নারী আসনের এমপির সাথে জয়পুরহাটে বিএনপির মত বিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:২৬:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬