ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রেলওয়ের উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। -ময়মনসিংহে সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ

রেলওয়ের লাইন, সিস্টেম ও প্ল্যাটফর্ম ব্যবহার করে শুধু লোকোমোটিভ ও কোচ পরিচালনায় বেসরকারি বিনিয়োগে উৎসাহিত করার ব্যাপারে সরকারের চিন্তা ভাবনা রয়েছে| বেসরকারি বিনিয়োগ বাস্তবায়ন করা গেলে লোকোমোটিভ এবং কোচ আমদানির সময় সংক্ষিপ্ত করা সম্ভব হবে মন্তব্য করে সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ  বলেন, রেলের আধুনিকায়ন ও সঙ্কট থেকে উত্তরণের জন্য এবং রেলের সমস্যা গুলো দূর করতে কমপক্ষে  দুই থেকে তিন বছর সময়ের প্রয়োজন। স্থানীয়দের  দাবির প্রেক্ষিতে প্রতি মন্ত্রী বলেন আগামী ডিসেম্বরের মধ্যে ময়মনসিংহ -সিলেট এবং ময়মনসিংহ -ঢাকার মাঝে একটি আন্ত:নগর ট্রেন চালু করা হবে।
ময়মনসিংহ রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে  আজ বৃহস্পতিবার দুপুরে সিটি কর্পোরেশনের হলরুমে নিন্ম আয়ের মানুষের মাঝে স্বাস্থ্য সেবা কার্ড বিতরন শেষে  সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন|
সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি আরো বলেন ময়মনসিংহের রেল যোগাযোগ উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার।  ঢাকা-ময়মনসিংহ রেলপথসহ দেশের ডুয়েল গেজ ডাবল রেল লাইন করার পরিকল্পনা রয়েছে। বাস্তবায়ন করতে দীর্ঘ সময় লাগবে। দেশের সকল রেলওয়ে লেভেল ক্রসিং গুলি আধুকায়ন এবং ময়মনসিংহ জংশন রেলওয়ে স্টেশনের আধুনিকায়ন  রিমডেলিংয়ের কাজ করা হবে।
মোহনগঞ্জের বন্ধ লোকাল ট্রেন চালু করনের বিষয়ে বেসরকারী ভাবে উদ্যোগ গ্রহণ করা হয়েছে , ইঞ্জিন সঙ্কট দূরীকরণসহ যাত্রীসেবার মান বৃদ্ধি করার বিষয়টি পরিকল্পনায় রয়েছে|
ভবিষ্যতে এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে রেল যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে বলে মন্ত্রী
আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকনের সভাপতিত্বে সভায় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ও সংসদ সদস্য জাকির হোসেন বাবলুসহ সিটি কর্পোরেশনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন|

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপের আগে আগুনে ফর্মে মেসি

রেলওয়ের উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। -ময়মনসিংহে সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ

আপডেট সময় : ০৫:৫৫:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬