ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন ইসি সবার মেনে নেয়া উচিত: এমাজউদ্দিন

  • প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:২৯:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০১৭
  • 523

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি,
সদ্য গঠিত নির্বাচন কমিশন নিয়ে বিএনপি প্রশ্ন তুললেও এই কমিশন মেনে নেয়া উচিত বলে মনে করেন বিএনপিপন্থী বুদ্ধিজীবী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ। বলেছেন, ‘নতুন নির্বাচন কমিশন নিয়ে বিএনপি বা অন্য দল কে কী বলবে তা ভিন্ন কথা। যেহেতু মহামান্য রাষ্ট্রপতি এটা ঘোষণা করেছেন এটা একসেপ্টেড হওয়া উচিত, এ নিয়ে ভিন্নমত থাকার কোনো কারণ নেই।’

শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

গত সোমবার রাষ্ট্রপতি আবদুল হামিদ নতুন নির্বাচন কমিশন গঠন করেছেন। এই কমিশনের নেতৃত্বে রয়েছেন সাবেক সচিব কে এম নুরুল হুদা। তবে তাকে প্রত্যাখ্যান করেছে বিএনপি। তাদের অভিযোগ, ১৯৯৬ সালে নুরুল হুদা জনতার মঞ্চের নেতা ছিলেন। যদিও সিইসি এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, তিনি তখন কুমিল্লার ডিসি ছিলেন। জনতার মঞ্চের সঙ্গে তিনি ছিলেন না।

এমাজউদ্দিন বলেন, ‘নতুন কমিশনের সামনে সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের অগ্নিপরীক্ষা রয়েছে। তাদেরকে জনগণের আস্থা অর্জন করতে হবে।’

বিএনপিপন্থী এই বুদ্ধিজীবী বলেন, ‘কমিশনকে চ্যালেঞ্জে উত্তীর্ণ হতে এখন থেকে চেষ্টা চালাতে হবে। তাদের উত্তীর্ণ হওয়ার একমাত্র পথ জনসাধারণের আস্থাভাজন হওয়া।’

ফয়সাল আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক তকদির হোসেন জসিম, দপ্তর সম্পাদক এস কে সাদী, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক ডেপুটি রেজিস্ট্রার আজিজুল হক ও কবি রেহানা সুলতানা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নতুন ইসি সবার মেনে নেয়া উচিত: এমাজউদ্দিন

আপডেট সময় : ১২:২৯:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০১৭