ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জে চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ১

নারায়ণগঞ্জ, ১৪ মে ২০২৬ (বৃহস্পতিবার):
নারায়ণগঞ্জের রূপগঞ্জে থানা পুলিশের অভিযানে একটি চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধারসহ এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ.এইচ.এম সালাউদ্দিনের তত্ত্বাবধানে এসআই (নিঃ) হারুনুর রশিদের নেতৃত্বে একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, ১৪ মে সকাল আনুমানিক ১১টায় রূপগঞ্জ থানাধীন টেকনোয়াদ্দা এলাকায় অভিযান চালিয়ে মোঃ মাসুদ মিয়া (৩০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে একটি চোরাইকৃত বাজাজ ডিসকভার মোটরসাইকেল উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ল-১৫-১১১৮। এটি রূপগঞ্জ থানার একটি চুরির মামলার আওতাভুক্ত বলে জানা গেছে।

গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, চুরি ও অন্যান্য অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পটুয়াখালী গলাচিপায় ১৫০০ পিস ইয়াবাসহ নারীসহ চার মাদক কারবারি আটক।

রূপগঞ্জে চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ১

আপডেট সময় : ০২:৪৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬