ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ছিঁড়ে আসবাবপত্র ভাংচুর

  • প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৩৪:৪০ অপরাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০১৭
  • 826

গাজীপুরে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ছিঁড়ে আসবাবপত্র ভাংচুর

জেলার শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকায় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পুরো এলাকাজুড়ে চলছে উত্তেজনা।

রোববার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকায় সবুজবাংলা যুবসংঘে এ ঘটনা ঘটে। এসময় চেয়ার টেবিলও ভাংচুর করা হয়।

সবুজবাংলা যুবসংঘের সাধারণ সম্পাদক রাজন খান জানান, ২০০৭ সনে মুক্তিযুদ্ধের চেতনাধারী স্থানীয় যুবকদের নিয়ে সংঘটি প্রতিষ্ঠা করা হয়। প্রতিদিনের মতো রোববার রাতে অফিস বন্ধ করা হয়। সেমাবার সকালে অফিস খোলার পর ছবি ছেঁড়া ও ভাংচুরের দৃশ্যটি ধরা পড়ে।

রাজন জানান, দুর্বৃত্তরা অফিসের চাল কেটে ভেতরে ঢুকে। পরে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি সংবলিত সংঘের একটি ব্যানার ছিঁড়ে ফেলে। তারা অফিসের টেবিল- চেয়ার ভাংচুর ও কাগজপত্র তছনছ করে।
এ ব্যাপরে থানায় সাধারণ ডায়েরী করার প্রস্তুতি চলছে। সংঘের সদস্যরা মুলত গাজীপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজের অনুসারী। আগামী ২২ ফেব্রুয়ারী ইকবাল হোসেন সবুজকে শ্রীপুর উপজেলা শহরে সম্বর্ধনার প্রস্তুতি চলছে।
শ্রীপুর থানার উপ পরির্দক(এসআই) আমিনুল ইসলাম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সার্বিক পরিস্থিতির ওপর তথ্য সংগ্রহ করা হয়েছে। সংঘের কর্তৃপক্ষের আবেদনের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গাজীপুরে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ছিঁড়ে আসবাবপত্র ভাংচুর

আপডেট সময় : ১১:৩৪:৪০ অপরাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০১৭