ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

এবার মাছ চুরির মামলা খেলেন ডা. জাফরুল্লাহ

  • প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৩৫:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অক্টোবর ২০১৮
  • 319

নিউজ ডেস্ক:: গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে জমি দখল, হত্যার হুমকি, চাঁদাবাজি ও মাছ চুরির অভিযোগে সাভারে আশুলিয়া থাকায় একটি মামলা হয়েছে।এ নিয়ে তার বিরুদ্ধে সাভারেই পৃথক পাঁচটি মামলা হলো।

বুধবার দিবাগত রাতে কাজী মহিবুর রব নামে রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকার এক বাসিন্দা মামলাটি করেন। মামলায় জাফরুল্লাহকে প্রধান আসামি করে আরও দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে।

আশুলিয়া থানার ওসি (তদন্ত) জাবেদ মাসুদ মামলার বিষয়টি নিশ্চিত করে জানান,আশুলিয়ার মির্জানগর এলাকায় গণস্বাস্থ্য কেন্দ্রের ১৯.৬৩ শতাংশ জমি ক্রয়সূত্রে নিজেকে মালিক বলে দাবি করেন কাজী মহিবুর রব নামে এক ব্যক্তি।কিন্তু দীর্ঘদিন থেকে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ অবৈধভাবে সেই জমি দখল করতে তাকে প্রাণনাশের হুমকিসহ জমিতে অনধিকার প্রবেশ ও চাঁদা দাবি করে আসছিলেন।এমনকি জাফরুল্লাহ চৌধুরী লোকজন দিয়ে জমিতে থাকা মাছ চুরি করিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।

প্রসঙ্গত, এর আগে ডা. জাফরুল্লাহর বিরুদ্ধে অবৈধভাবে জমি দখল, চাঁদাবাজি, প্রাণনাশের হুমকি, মারপিট, লুট, চুরিসহ নানা অভিযোগে চারটি মামলা হয়। এর মধ্যে গত ১৫ অক্টোবর মোহাম্মদ আলী, ১৯ অক্টোবর হাসান ঈমাম, ২১ অক্টোবর সেলিম আহমেদ ও ২৩ অক্টোবর নাসির উদ্দিন নামে এক ব্যক্তি মামলা চারটি করেন।এর মধ্যে দুটি মামলায় জাফরুল্লাহ চৌধুরী হাইকোর্টে জামিন আবেদন করলে আগাম জামিন মঞ্জুর করেন হাইকোর্ট।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

এবার মাছ চুরির মামলা খেলেন ডা. জাফরুল্লাহ

আপডেট সময় : ১১:৩৫:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অক্টোবর ২০১৮