ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ইউনূসের হয়ে যুক্তরাষ্ট্র বারবার হুমকি দিয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৩৫:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৭
  • 780

ইউনূসের হয়ে যুক্তরাষ্ট্র বারবার হুমকি দিয়েছে: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু এবং গ্রামীণ ব্যাংক ইস্যুতে ড. ইউনূসের হয়ে যুক্তরাষ্ট্র বিভিন্ন সময় হুমকি দিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানিয়েছেন, তার যুক্তরাষ্ট্র প্রবাসী ছেলে সজীব ওয়াজেদ জয়কেও ভয় দেখানো হয়েছে। ইউনূসকে গ্রামীণ ব্যাংকের এমডি পদ থেকে সরানোর কারণে যুক্তরাষ্ট্র পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন বাতিলসহ বিভিন্ন সমস্যা হবে বলে হুমকি দেয়।

জার্মানির মিউনিখে স্থানীয় সময় শুক্রবার আওয়ামী লীগের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে তিন দিনের সফরে শেখ হাসিনা এখন জার্মানিতে রয়েছেন।

সম্প্রতি কানাডার আদালতে পদ্মা সেতু প্রকল্পে কোনো দুর্নীতি হয়নি বলে যে রায় হয়েছে এর প্রসঙ্গ তুলে ড. ইউনূসের কড়া সমালোচনা করেন শেখ হাসিনা। তিনি জানান, মার্কিন রাষ্ট্রদূত এসে হুমকি দিয়েছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ফোনে হুমকি দিয়েছেন। এমনকি সজীব ওয়াজেদ জয়কে তিনবার স্টেট ডিপার্টমেন্টে ডেকে নিয়ে হুমকি দেয়া হয়েছে বলেও অভিযোগ করেন প্র্রধানমন্ত্রী।

গ্রামীণ ব্যাংক ইস্যুতে ড. ইউনূস ক্ষুব্ধ জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘একটা লোক নোবেল প্রাইজ পেল। এতো সম্মান পাবার পরও একটা ব্যাংকের এমডি থাকার জন্য এত লালায়িত কেন?’

পদ্মা সেতু দুর্নীতি ষড়যন্ত্র মিথ্যা প্রমাণিত হওয়ায় শেখ হাসিনা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আদায় করেন। কোনো অন্যায়ের কাছে কোনোদিন মাথা নত করবেন না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বঙ্গবন্ধু কন্যা।

সংবর্ধনা অনুষ্ঠানে দেয়া বক্তব্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিভিন্ন কর্মকাণ্ডেরও সমালোচনা করেন প্রধানমন্ত্রী। খালেদা জিয়া আদালতকে ভয় পায় জানিয়ে শেখ হাসিনা বলেন, দোষী সাব্যস্ত হলে তার বিচার হবে, এই বিচার কেউ ঠেকাতে পারবে না।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইউনূসের হয়ে যুক্তরাষ্ট্র বারবার হুমকি দিয়েছে: প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৭:৩৫:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৭