ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আবারো অসুস্থ হয়ে পড়েছেন খালেদা জিয়া

  • প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:০২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০১৭
  • 1211

আবারো অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আর এ কারণেই তিনি আদালতে যেতে পারেন নি।

এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান। তিনি বলেন, বুধবার বিকাল থেকেই তিনি অসুস্থতা অনুভব করছেন। ফলে আদালতে যাওয়ার কথা থাকলেও তিনি যেতে পারেননি।

এদিকে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনের শুনানিতে অংশ নেয়ার কথা থাকলেও আদালতে যাননি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পরবর্তী শুনানির জন্য তিনি আইনজীবীর মাধ্যমে সময় আবেদন করেছেন। বিচারক তার আবেদন মঞ্জুর করে আগামী ১৬ ফেব্রুয়ারি পরবর্তী তারিখ ধার্য করেছেন।

রাজধানীর বকশীবাজারস্থ কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত ঢাকার তিন নম্বর বিশেষ জজ আবু আহমেদ জমাদারের আদালতে বৃহস্পতিবার খালেদা জিয়ার হাজির হওয়ার কথা ছিল।

খালেদা জিয়ার পক্ষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আদালতে সময় প্রার্থনা করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আবারো অসুস্থ হয়ে পড়েছেন খালেদা জিয়া

আপডেট সময় : ০৬:০২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০১৭