ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আজ রাতে খালেদা জিয়ার সঙ্গে ব্রিটিশ এমপিদের সাক্ষাত

  • প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:১২:১৫ অপরাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০১৭
  • 1461

আজ রাতে খালেদা জিয়ার সঙ্গে ব্রিটিশ এমপিদের সাক্ষাত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে আজ রাতে সাক্ষাৎ করবেন (সোমবার) ব্রিটিশ পার্লামেন্টের সদস্য (এমপি) ড. রূপা হক।

প্রতিনিধিদলে আরো দুজন ব্রিটিশ এমপিসহ যুক্তরাজ্য ভিত্তিক একটি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

সোমবার রাত ৮টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক হবে বলে জানিয়েছেন কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শামসুদ্দীন দিদার।

তিনি বলেন, ব্রিটিশ মেম্বার অব পার্লামেন্ট ড. রূপা হকসহ তিনজন এমপি বৈঠকে উপস্থিত থাকবেন। বাকি সাতজন যুক্তরাজ্য ভিত্তিক একটি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি।

বাংলাদেশি বংশোদ্ভূত রূপা হক ২০১৫ সালে যুক্তরাজ্যের লেবার পার্টির প্রার্থী হিসেবে নির্বাচন করেন। নির্বাচনে লন্ডনের অন্যতম আলোচিত ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন আসনে ২২ হাজার দুই ভোট পেয়ে বিজয়ী হন। রাজনীতির পাশাপাশি রূপা হক কিংস্টন ইউনিভার্সিটির সমাজবিজ্ঞান বিভাগে জ্যেষ্ঠ প্রভাষক হিসেবে কর্মরত আছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আজ রাতে খালেদা জিয়ার সঙ্গে ব্রিটিশ এমপিদের সাক্ষাত

আপডেট সময় : ০৫:১২:১৫ অপরাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০১৭