বুধবার বিকেলে আকষ্মিক ভাবে পাগলা থানার মুখী ব্রিজ ঘাটের রাস্তাটির বেহাল দশা পরিদর্শন করলেন ময়মনসিংহ –১১ ভালুকা আসনের মাননীয় সাংসদ ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।
মুখী ব্রিজ ঘাটের রাস্তাটি দীর্ঘদিন যাবত খুবই বেহাল দশায় পড়ে রয়েছে আজ আকষ্মিক ভাবে পার্শ্ববর্তী উপজেলার এমপি মহোদয়কে পেয়ে স্হানীয়রা আবেগ আপ্লূত হয়ে যায়। এমপি মহোদয় খুব দ্রুততম সময়ের মধ্যে রাস্তাটি যাতায়ত উপযোগী করার ব্যবস্হা করার আশ্বাস দেন এবং তাৎক্ষণিক ভাবে এই রাস্তাটির বিষয়ে গফরগাঁয়ের সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু মহোদয়কে অবহিত করেন।
এই রাস্তাটির সংস্কারকাজ হলে হাজার হাজার পথচারী,ব্যবসায়ী,স্কুল কলেজের ছাত্র/ছাত্রীদের যাতায়তের অসহনীয় কষ্ট লাঘব হবে বলে এলাকাবাসী জানান।






















