ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

২ দিন পেরিয়ে গেলো সিএনজি চালক মহিবুল্লাহ বিচার হয় নি

তথ্যচিত্র চাঁদপুর কচুয়া প্রতিনিধি মোঃ আনোয়ার হোসেন (রাজ)চাঁদপুরের হাজীগঞ্জে যাত্রীকে তথ্য দেওয়ার ‘অপরাধে’ কচুয়ার সিএনজি চালক মোঃ মহিবুল্লাহকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে আল আরাফা এক্সপ্রেসের ড্রাইভার মোহনের বিরুদ্ধে।

সোমবার, ৪ মে ২০২৬* হাজীগঞ্জ সিএনজি স্ট্যান্ডে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মহিবুল্লাহ জানান,

তিনি কচুয়া থেকে যাত্রী নিয়ে হাজীগঞ্জে সিরিয়াল ধরেন। এসময় ৩ জন যাত্রী এসে ঢাকার বাসের খোঁজ করলে তিনি বলেন, “এখানে বাস নাই, কচুয়া গেলে পেতে পারেন।”

এই কথা বলার সাথে সাথেই আল আরাফা এক্সপ্রেসের ড্রাইভার মোহন তেড়ে এসে মহিবুল্লাহকে এলোপাতাড়ি থাপ্পড়, লাথি ও ঘুষি মারতে থাকে। প্রায় ৩৫-৪০টি আঘাত করে মারতে মারতে তাকে সিএনজি স্ট্যান্ডে ফেলে দেওয়া হয়।

আহত মহিবুল্লাহ বলেন, “আমি গরিব মানুষ। এখনো কোনো বিচার পাই নাই। আমরা কি এই দেশের নাগরিক না?”

এ ঘটনায় কচুয়ার সিএনজি চালকদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। তারা অবিলম্বে ড্রাইভার মোহনকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২ দিন পেরিয়ে গেলো সিএনজি চালক মহিবুল্লাহ বিচার হয় নি

আপডেট সময় : ১০:৪৭:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬