ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হা’মলার জেরে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের একের পর এক ফ্লাইট বা’তিল হচ্ছে। আজ বুধবারও ২৮টি ফ্লাইট বা’তিল হয়েছে বলে জানিয়েছে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ ও বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এ নিয়ে গত শনিবার থেকে আজ বুধবার পর্যন্ত পাঁচ দিনে মোট ১৭৬টি ফ্লাইট বা’তিল হলো।
ফ্লাইট বা’তিলের কারণে চরম ভো’গান্তিতে পড়েছেন মধ্যপ্রাচ্যগামী যাত্রীরা। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জরুরি বিজ্ঞপ্তি বলা হয়, মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটগুলোর মধ্যে আবুধাবি, শারজা, দুবাই, দোহা; কুয়েত ও দাম্মাম রুটের সব ফ্লাইট সাময়িক স্থগিত রাখা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই রুটগুলোয় ফ্লাইট পরিচালনা স্থগিত থাকবে। এ ছয়টি রুট ছাড়া বিমানের মধ্যপ্রাচ্যগামী জেদ্দা, মদিনা, রিয়াদ ও মাসকাটের ফ্লাইট চালু আছে।
মোঃ মোক্তার হোসাইন মুক্তা স্টাফ রিপোটার 





















