টাংগাইলের মির্জাপুর ও বাসাইল থানার অন্তর্গত বারকাঠি বিলে ঘটে গেছে এক মর্মান্তিক দূর্ঘটনা। উক্ত বিলে ধান কাটার জন্য হাজারো কৃষকের চলাচল। এই বারকাঠি বিলে প্রায় ৩ হাজার বিঘা জমি রয়েছে। এই ফসল কাটার মৌসুমে ভারী বর্ষণ হলেই অধিকাংশ জমির ধান সহ পানিতে তলিয়ে যায়। এই বিলে পারদিঘি, ফতেপুর, সুতানড়ি, বানকাটা, কড়াইল, আদাবাড়ীসহ আশেপাশের আরও অনেক গ্রামের জমি রয়েছে কিন্তু পাকা কিংবা আধাপাকা রাস্তা না থাকায় কৃষকদের জমির ফসল ঘরে তুলতে কষ্ট হয়। দেশের বিভিন্ন জায়গা থেকে শ্রমিকেরা এসে এইবিলে বিভিন্ন কৃষকের ফসলের কাজ করে দিয়ে থাকে। কৃষকদের পারাপারের জন্য কোন ব্রীজ না থাকায় গাড়ি দিয়ে ফসল পারাপার করতে পারেনা। কাঁচা এই রাস্তা দিয়ে ঝুঁকি নিয়ে তবুও কৃষকেরা মাহিন্দ্র গাড়ি, টাকট্রর, ভ্যান, মহিষের গাড়ি দিয়ে ফসল ঘরে তোলায় চেষ্টা করে কিন্তু প্রতিনিয়ত দূর্ঘটনার শিকার হতে হয়। এলাকাবাসীর দীর্ঘদিনে দাবি এই বারকাটি বিলে একটি ব্রীজ করা হোক।





















