হবিগঞ্জ সদর উপজেলার আগনা মৌজার ঘোলডুবা গ্রামে কৃষিজমির মাটি কেটে পুকুর নির্মাণের অভিযোগে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
প্রশাসন সূত্রে জানা যায়, গত মঙ্গলবার(১৩ জানুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার আগনা মৌজার ঘোলডুবা গ্রামে কোনো প্রকার অনুমতি ছাড়াই আব্দুল মন্নান (পিতা: মৃত কাছন মিয়া) তার বাড়ির পাশের উর্বর ধানী জমিতে এক্সকাভেটর মেশিন দিয়ে মাটি কাটছিলেন।
খবর পেয়ে উপজেলা প্রশাসনের একটি দল ঘটনাস্থলে গিয়ে বিষয়টি যাচাই করে। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৭(ক) ধারা অনুযায়ী কৃষিজমির শ্রেণি পরিবর্তনের দায়ে অভিযুক্ত ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাসেম।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাসেম বলেন, অনুমতি ছাড়া কৃষিজমির মাটি কাটা আইনত দণ্ডনীয় অপরাধ। কৃষিজমি সংরক্ষণে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।
হবিগঞ্জে কৃষিজমির মাটি কেটে পুকুর ভরাট করায় এক ব্যাক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা
-
স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি।।
- আপডেট সময় : ০৩:১২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
- 40
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ






















