ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জের মানবিক কনটেন্ট ক্রিয়েটর রুগু বণিক আর নেই।

হবিগঞ্জের পরিচিত মানবিক কনটেন্ট ক্রিয়েটর রুগু বণিক আর নেই। তার মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
স্থানীয় সূত্রে জানা যায়, রুগু বণিক পাড়ায় কারও মৃত্যু সংবাদ ছড়িয়ে দেওয়া, শেষযাত্রার খবর পৌঁছে দেওয়া এবং মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে ছিলেন সবার আগে। কোনো পরিবারে শোক নেমে এলে তিনিই এগিয়ে যেতেন, নিজ দায়িত্বে মানুষকে জানাতেন এবং শেষকৃত্যের আয়োজনেও সহযোগিতা করতেন।

কিন্তু নিয়তির নির্মম পরিহাসে এবার সেই মানুষটিই চলে গেলেন নিজের শেষ যাত্রায়। তার মৃত্যুর খবরে পুরো পাড়া আজ স্তব্ধ। যে মানুষটি অন্যের দুঃখে পাশে দাঁড়াতেন, আজ তার শোকেই নীরব হয়ে আছে এলাকাবাসী।

স্থানীয়রা জানান, তার মতো মানবিক ও সহৃদয় মানুষ সমাজে বিরল। তার এই অকাল প্রয়াণে একটি শূন্যতা তৈরি হলো, যা সহজে পূরণ হওয়ার নয়।

তার মৃত্যুতে পরিবার-পরিজন, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোক বিরাজ করছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জের মানবিক কনটেন্ট ক্রিয়েটর রুগু বণিক আর নেই।

আপডেট সময় : ০৬:০৬:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬