দুর্গাপুর উপজেলার ঐতিহ্যবাহী সোমেশ্বরী নদীতে নদীর দুই পাড়ের জনসাধারণের সুবিধার্থে কাঠের ব্রিজ করে দিয়েছিলেন দুর্গাপুর কলমাকান্দার বর্তমান সংসদ সদস্য ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল.যা জনসাধারণের অনেক কষ্ট কমিয়ে দিয়েছিল.বিগত কয়েকদিনে প্রচন্ড বৃষ্টিপাতের কারণে. সেই কাঠের ব্রিজটি ভেঙে গিয়েছে. তাই সোমেশ্বরী নদীর দুপারের জনসাধারণ সহজে চলাফেরা করতে পারে না.এখন নদী পারাপারের জন্য নৌকা ব্যবহার করা হচ্ছে.যা জনসাধারণ কে অনেক ভোগান্তিতে ফেলে দিয়েছে. এবং নদীর পারাপারের জন্য জনপ্রতি পাঁচ টাকা করে দিতে হচ্ছে.তাই বর্তমান দুর্গাপুর কলমাকান্দার এমপি মহোদয় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নিকট আকুল আবেদন. পূর্বে যেভাবে কাঠের ব্রিজ করে দিয়েছিলেন ফ্রিতে জনসাধারণ চলাচলের জন্য. ঠিক সেভাবে যেন নৌকা দিয়ে ফ্রিতে নদীর পারাপার হতে পারে জনসাধারণ সে ব্যবস্থা যেন করে দেন। আশা করি খুব দ্রুত তার ব্যাবস্থা দুর্গাপুর কলমাকান্দা মানবতার ফেরিওয়াল ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল করবেন।
সোমেশ্বরী নদীর ভাইরাল কাঠের ব্রিজ ভাঙ্গনে ভোগান্তিতে জনসাধারণ
-
.মোঃবদরুল আলম দুর্গাপুর নেত্রকোনা।
- আপডেট সময় : ১১:৪৪:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
- 138
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ






















