সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার বাংলাদেশ পুলিশ এর সাহসী অভিযানে আবারও মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।
জামালগঞ্জ থানা এর অধীনে ০২ নং সদর ইউনিয়নের বাঁধ বাজার এলাকা থেকে ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামি:
মোঃ সালেক মিয়া (২৫)
পিতা: মানিক মিয়া
গ্রাম: কলকতখাঁ,
ইউনিয়ন: ভীমখালী
থানা: জামালগঞ্জ,
জেলা: সুনামগঞ্জ।
উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৫,০০০ টাকা।
গত ১২/০৩/২০২৬ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে এই সাফল্য অর্জন করে পুলিশ।
এই বিশেষ অভিযানের নেতৃত্ব দেন
এএসআই গোলাম কিবরিয়া
এবং সাথে ছিলেন
কনস্টেবল শরীফ আহম্মেদ ও কনস্টেবল পারভেজ মোশারফ।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাকে সুনামগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে। জামালগঞ্জ থানার এএসআই কিবরিয়া আমাদের গর্ব।
মাদকমুক্ত সমাজ গঠনে তার এই সাহসী ভূমিকার জন্য তাকে দৈনিক বাংলার সংবাদ পরিবরের পক্ষ হতে আন্তরিক শুভেচ্ছা ও দোয়া রইলো।






















