বিয়ের ১১ দিনের মাথায় সুনামগঞ্জ শহর থেকে নববধূ নিখোঁজ, সন্ধানে পুলিশ
সুনামগঞ্জে বিয়ের মাত্র ১১ দিনের মাথায় জয়া দাস (২০) নামের এক নববধূ নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। গত ১২ মার্চ সুনামগঞ্জ শহরের ৫ নম্বর ওয়ার্ডের জামাইপাড়া এলাকা থেকে তিনি নিখোঁজ হন। এই ঘটনায় সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, জামালগঞ্জ উপজেলার বেহেলি ইউনিয়নের পুটিয়া গ্রামের হেমেন্দ্র তালুকদারের ছেলে চয়ন তালুকদারের (২৬) সঙ্গে ১১ দিন আগে পারিবারিকভাবে বিয়ে হয় একই উপজেলার কলোতা গ্রামের নিপেশ দাসের মেয়ে জয়া দাসের।
বিয়ের পর গত মঙ্গলবার নবদম্পতি সুনামগঞ্জ শহরের ৫ নম্বর ওয়ার্ডের জামাইপাড়া এলাকায় জয়া দাসের কাকার বাড়িতে বেড়াতে আসেন। ঘটনার দিন জয়া তার আপন ভাইয়ের সঙ্গে দেখা করার কথা বলে কাকার বাড়ি থেকে বের হন। এরপর দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি আর ফিরে আসেননি। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলায়নি।
নিখোঁজ নববধূর স্বামী চয়ন তালুকদার ও তার পরিবার অত্যন্ত উদ্বেগের মধ্যে রয়েছেন। জয়া দাসের সন্ধান পেতে তারা পুলিশ ও সাধারণ জনগণের সহযোগিতা কামনা করেছেন। তাদের বিশ্বাস, প্রশাসনের তৎপরতায় দ্রুত জয়াকে উদ্ধার করা সম্ভব হবে।
যোগাযোগের ঠিকানা:
যদি কোনো সহৃদয় ব্যক্তি ছবিতে থাকা নববধূর সন্ধান পেয়ে থাকেন, তবে নিচের মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো:
স্বামী (চয়ন তালুকদার): ০১৬০৯৯২১৪৩৫
অথবা: নিকটস্থ থানা বা পুলিশকে অবহিত করুন।
🚨 জরুরি সংবাদ: আপনার একটি শেয়ার নিখোঁজ জয়াকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারে 🚨
সুনামগঞ্জ শহরের জামাইপাড়া এলাকা থেকে নিখোঁজ হয়েছেন নববধূ জয়া দাস (২০)। বিয়ের মাত্র ১১ দিনের মাথায় আপন ভাইয়ের সঙ্গে দেখা করার কথা বলে বের হয়ে তিনি আর ফেরেননি।
📍 পরিচয়: স্বামী: চয়ন তালুকদার, গ্রাম: পুটিয়া, জামালগঞ্জ।
পিতা: নিপেশ দাস, গ্রাম: কলোতা, জামালগঞ্জ।
কোনো স্বহৃদয় ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকলে দয়া করে নিচের নাম্বারে যোগাযোগ করুন:
📞 ০১৬০৯৯২১৪৩৫ (স্বামী)
সবাইকে পোস্টটি শেয়ার করে সন্ধান পেতে সহযোগিতার অনুরোধ করছি।
আল আফাজঃ সুনামগঞ্জ প্রতিনিধি। 





















