ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জ শহর কে ডেঙ্গু মুক্ত,রাখতে পরিষ্কার পরিচ্ছন্ন কাজের শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক মহোদয়

শনিবার ১৪ মার্চ ২০২৬ সিরাজগঞ্জ কাটাখালি খালের কেন্দ্রীয় জামে মসজিদ ঘাটে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন, মান্য বর জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম মহোদয়।

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই , এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জ শহর কে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে, দূষণমুক্ত পরিবেশ তৈরি করতে, এবং মশা বাহিত ডেঙ্গু প্রতিরোধে সিরাজগঞ্জ শহরের আশপাশের ডোবানালা, নর্দমা ও কাটাখালী খাল কে

পরিষ্কার পরিচ্ছন্ন কাজের শুভ উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো: আমিনুল ইসলাম মহোদয়। এসময় পাশে ছিলেন, সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা: নুরুল আমিন, জেলা প্রশাসক কার্যালয়ের ডি ডি এল জি, উপ পরিচালক (স্থানীয় সরকার বিভাগ) মো: কামরুল ইসলাম, পৌর প্রশাসক মো: সাহাদাত হুসেইন, সিরাজগঞ্জ সদর উপজেলার ইউএনও, সিরাজগঞ্জ পৌর নির্বাহী কর্মকর্তা, মো: রফিকুল ইসলাম, এসডিও শাহ আলম, মানবতার ফেরিওয়ালা, সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী মো:আব্দুস সাত্তার, সিরাজগঞ্জ রাইফেলস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ রানা প্রমুখ। হাজী আব্দুস সাত্তার বলেন আমার ব্যক্তিগত পক্ষ থেকে সিরাজগঞ্জের ১৫ টি ওয়ার্ডে পরিষ্কার-পরিচ্ছন্ন কাজ অব্যাহত রয়েছে. । এমন সমাজসেবা মূলক কাজ আল্লাহ যতদিন বাঁচিয়ে রেখেছেন ততদিন যেন কাজ করতে পারি । এ সময় পরিষ্কার-পরিচ্ছন্ন কাজে অংশ নিয়েছিলেন, হাজী আব্দুস সাত্তার, পরিষ্কার-পরিচ্ছন্ন সংগঠনের স্বেচ্ছাসেবী কর্মীগণ, পৌরসভা কর্মীগণ, স্কাউট সদস্য বৃন্দ, রেড ক্রিসেন্ট সদস্যবৃন্দ গণ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জ শহর কে ডেঙ্গু মুক্ত,রাখতে পরিষ্কার পরিচ্ছন্ন কাজের শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক মহোদয়

আপডেট সময় : ০৭:৩৫:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬