ওসমান হাদির শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য পাওয়া গেছে। মঙ্গলবার দুপুর তিনটার (৩টা) দিকে সিঙ্গাপুর থেকে তাঁর ভাইয়ের তরফে জানানো হয়, প্রাথমিক চিকিৎসা পরীক্ষার পর তাঁর শারীরিক অবস্থায় কিছুটা অবনতি লক্ষ্য করা গেলেও বর্তমানে তিনি স্থিতিশীল অবস্থায় রয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ওসমান হাদির প্রয়োজনীয় প্রাথমিক টেস্ট সম্পন্ন করা হয়েছে এবং চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। চিকিৎসকদের ভাষ্যমতে, এই মুহূর্তে তাঁর অবস্থা আশঙ্কাজনক নয়।
এদিকে চিকিৎসকরা জানিয়েছেন, এই পর্যায়ে ওসমান হাদির জন্য আরেকটি অপারেশনের প্রয়োজন হওয়ার মতো শারীরিক পরিস্থিতি এখনও তৈরি হয়নি। তবে প্রয়োজন হলে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য চিকিৎসক দল প্রস্তুত রয়েছে।
পরিবারের পক্ষ থেকে সবাইকে তাঁর দ্রুত সুস্থতার জন্য দোয়া করার অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, ওসমান হাদির শারীরিক অবস্থার বিষয়ে সর্বশেষ আপডেট জানতে কর্তৃপক্ষ ও পরিবারের পক্ষ থেকে নিয়মিত তথ্য জানানো হচ্ছে।
আরএইচ






















