ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সারাদেশে নারীর প্রতি সহিংসতা বৃদ্ধির প্রতিবাদে স্মারকলিপি ও মানব বন্ধন কর্মসূচি।

সারাদেশে নারী ও কন্যাশিশুর প্রতি ক্রমবর্ধমান সহিংসতা, নির্যাতন ও ধর্ষণের ঘটনার প্রতিবাদ এবং এসব অপরাধ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। স্মারকলিপিটি উপজেলা নির্বাহী অফিসার নিয়ামতপুর মাধ্যমে পাঠানো হয়েছ।
স্মারকলিপি গ্রহণ করেন নিয়ামতপুর উপজেলার সহকারী কমিশনার ভূমি মোঃ রেজাউল করিম।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতার ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। ধর্ষণ, যৌন নিপীড়ন, পারিবারিক নির্যাতন, শিশু নির্যাতনসহ নানা ধরনের সহিংসতা নারীদের নিরাপত্তা ও মর্যাদাকে মারাত্মকভাবে হুমকির মুখে ফেলছে। এসব ঘটনা সমাজে ভীতি ও অনিরাপত্তার পরিবেশ সৃষ্টি করছে।

স্মারকলিপিতে বলা হয়, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। কিন্তু বিভিন্ন ঘটনায় দেখা যাচ্ছে, অনেক ক্ষেত্রে অপরাধীরা দ্রুত আইনের আওতায় আসছে না কিংবা বিচার প্রক্রিয়া দীর্ঘসূত্রতায় পড়ছে।

ফলে অপরাধীরা পার পেয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে এবং এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি ঘটছে।

এ পরিস্থিতি মোকাবিলায় স্মারকলিপিতে কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করা হয়।

এর মধ্যে রয়েছে—
নারী ও শিশু নির্যাতনের ঘটনায় দ্রুত তদন্ত ও বিচার নিশ্চিত করা।

অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা।

প্রতিটি জেলা ও উপজেলায় নারী ও শিশু সুরক্ষায় বিশেষ টাস্কফোর্স গঠন করা।

শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের বিভিন্ন স্তরে নারী অধিকার ও সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম জোরদার করা।

থানায় নারী ও শিশু সহায়তা ডেস্ক আরও কার্যকর করা এবং ভুক্তভোগীদের আইনি ও মানসিক সহায়তা নিশ্চিত করা।

স্মারকলিপি প্রদানকারীরা বলেন, নারী ও কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করা গেলে সমাজ আরও নিরাপদ ও মানবিক হবে।

তাই দ্রুত কার্যকর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়।

তারা আশা প্রকাশ করেন, সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রশাসন বিষয়টির গুরুত্ব বিবেচনায় নিয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে, যাতে নারী ও কন্যাশিশুরা নিরাপদ পরিবেশে বসবাস করতে পারে এবং সহিংসতার বিরুদ্ধে একটি শক্ত অবস্থান তৈরি হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সারাদেশে নারীর প্রতি সহিংসতা বৃদ্ধির প্রতিবাদে স্মারকলিপি ও মানব বন্ধন কর্মসূচি।

আপডেট সময় : ০৯:৪৭:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬