কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার কৃতি সন্তান তানবির মোহাম্মদ তামিম বাংলাদেশ বার কাউন্সিলের সনদ প্রাপ্ত হয়ে অ্যাডভোকেট হিসেবে নিযুক্ত হয়েছেন। সম্প্রতি জেলা ও দায়রা জজ আদালত থেকে পেশাদার আইনজীবী হিসেবে কাজ করার অনুমতি পাওয়ায় এলাকায় আনন্দের জোয়ার বইছে।
ঈদগাঁওয়ে ইসলামপুর ইউনিয়ন] এর ৩নং ওয়ার্ডের সাবেক মেম্বার ছৈয়দ আলমের ৪র্থ সন্তান তানবির মোহাম্মদ তামিম এলাকার অত্যন্ত মেধাবী ছাত্র ও তরুণ ছাত্রনেতা দীর্ঘ প্রচেষ্টার পর দেশের আইন অঙ্গনে নিজের স্থান করে নিয়েছেন। তিনি সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে আইন বিষয়ে উচ্চশিক্ষা শেষ করেন। তার এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক সংগঠন।
এক প্রতিক্রিয়ায় নবনিযুক্ত অ্যাডভোকেট তামিম বলেন, “আইন পেশা একটি মহান পেশা। আমি সব সময় ন্যায়বিচার প্রতিষ্ঠায় এবং এলাকার সাধারণ মানুষের আইনি সহায়তা প্রদানে সচেষ্ট থাকব। আমার এই অর্জনের পেছনে মা-বাবা ও শিক্ষকদের অবদান অনস্বীকার্য।”
উল্লেখ্য, তামিমের এই সাফল্যে সামাজিক যোগাযোগ মাধ্যমেও অভিনন্দন বার্তার বন্যা বইছে। ঈদগাঁওয়ের তরুণ প্রজন্মের কাছে তিনি এখন এক অনুপ্রেরণার নাম।






















