ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সাপাহার বাজারে উন্নয়নের নতুন দিগন্ত, আরসিসি সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন

নওগাঁর সাপাহার বাজারে দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটাতে আরসিসি সড়ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। উপজেলার গুরুত্বপূর্ণ এই সড়ক নির্মাণ কাজ বাস্তবায়িত হলে বাজার এলাকায় যান চলাচল সহজ হওয়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্যেও নতুন গতি আসবে বলে আশা করছেন স্থানীয়রা।
বৃহস্পতিবার সকালে “হাট বাজার উন্নয়ন” প্রকল্পের আওতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বাজার ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় ৫০ লাখ ৭১ হাজার ৮ শত ৯ টাকা ব্যয়ে নির্মিতব্য এ আরসিসি সড়কের কাজ বাস্তবায়ন করবে সাপাহার উপজেলা পরিষদ।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, বর্ষা মৌসুমে কাদামাটি ও খানাখন্দে ভরা সড়কটির কারণে ক্রেতা ও যানবাহন চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হতো। নতুন সড়ক নির্মাণ শেষ হলে বাজারের পরিবেশ আরও উন্নত হবে এবং সাধারণ মানুষের দুর্ভোগ কমবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সাপাহার বাজারে উন্নয়নের নতুন দিগন্ত, আরসিসি সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন

আপডেট সময় : ১২:৪০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬