সাতক্ষীরা শহরের সুলতানপুর এলাকায় একটি পরিত্যক্ত মোটরসাইকেলকে ঘিরে সৃষ্টি হয়েছে রহস্য ও উদ্বেগ। বৃহস্পতিবার সকালে অজ্ঞাত এক ব্যক্তি মোটরসাইকেলটি একটি বাড়ির সামনে রেখে যান বলে জানিয়েছে স্থানীয় সূত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ব্যক্তি মোটরসাইকেলটি রেখে যাওয়ার সময় বলেন, তার গাড়ির তেল শেষ হয়ে গেছে। তিনি তেল নিয়ে এসে পরে মোটরসাইকেলটি নিয়ে যাবেন বলে আশ্বাস দেন। তবে দীর্ঘ সময় পার হলেও তার আর কোনো খোঁজ মেলেনি।
স্থানীয়রা জানান, রাত সাড়ে ১০টা পর্যন্ত অপেক্ষা করেও ওই ব্যক্তির ফিরে না আসায় তাদের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরবর্তীতে বিষয়টি সংশ্লিষ্টদের অবহিত করা হয়।
এ বিষয়ে পুলিশকে জানানো হলে তারা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য সকাল পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ দেয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এর মধ্যে যদি মোটরসাইকেলের প্রকৃত মালিক উপস্থিত না হন, তাহলে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে মোটরসাইকেলটি থানায় নিয়ে যাওয়া হবে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মোটরসাইকেলটি নিয়ে নানা জল্পনা-কল্পনা করছেন স্থানীয়রা। তবে এটি কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কি না, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।
সাতক্ষীরায় পরিত্যক্ত মোটরসাইকেল ঘিরে রহস্য, আতঙ্কে স্থানীয়রা
-
সাতক্ষীরা প্রতিনিধি ইয়াকুব :
- আপডেট সময় : ০৯:২৪:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
- 68
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ






















