ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সাঈদখালী বাজার মসজিদের সংস্কার কাজ পরিদর্শন করলেন নাঈম বিন সাঈদী

পিরোজপুরের জিয়ানগর উপজেলার সাঈদখালী বাজার জামে মসজিদের চলমান সংস্কার ও উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেছেন জিয়ানগর উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আল্লামা সাঈদী হুজুরের কনিষ্ঠ পুত্র আলহাজ্ব, নাঈম বিন সাঈদী।

​পরিদর্শনকালে তিনি মসজিদের কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং স্থানীয় মুসল্লি ও মসজিদ কমিটির সদস্যদের সাথে মতবিনিময় করেন। এই সময় তিনি বলেন, “মসজিদ আল্লাহর ঘর, এর উন্নয়ন ও সেবায় শরিক হতে পারা পরম সৌভাগ্যের বিষয়। আমরা চাই ধর্মীয় প্রতিষ্ঠানগুলো সুন্দর ও আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন হয়ে গড়ে উঠুক।”
​তিনি আরও বলেন, এলাকার সামাজিক ও ধর্মীয় উন্নয়নে তিনি সর্বদা সাধারণ মানুষের পাশে থাকতে চান। এসময় মসজিদের মুসল্লি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে তিনি মসজিদের উত্তরোত্তর উন্নতি ও দেশবাসীর মঙ্গল কামনায় দোয়া করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সাঈদখালী বাজার মসজিদের সংস্কার কাজ পরিদর্শন করলেন নাঈম বিন সাঈদী

আপডেট সময় : ১২:৪৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬