ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিক নিরাপত্তা নিশ্চিত না হলে বিপন্ন হবে গণতন্ত্র সাংবাদিক মুক্তা

সারাদেশে রাজনৈতিক নেতাদের কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মূলত সাংবাদিকদের প্রচারণা ও সংবাদ পরিবেশনের মাধ্যমেই সাধারণ মানুষ রাজনৈতিক নেতাদের ভালো-মন্দ কাজ সম্পর্কে জানতে পারে। অনেক ক্ষেত্রে রাজনৈতিক নেতাদের জনপ্রিয়তা তৈরিতেও গণমাধ্যমের অবদান অনস্বীকার্য।

কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, অনেক সময় দেখা যায়, যে রাজনৈতিক নেতারা নির্বাচনের আগে সাংবাদিকদের সহযোগিতা নিয়ে জনগণের আস্থা অর্জন করেন, ক্ষমতায় যাওয়ার পর সেই নেতাদের একটি অংশ সাংবাদিকদের কণ্ঠরোধ করার অপচেষ্টা চালান। বিভিন্ন সময়ে সাংবাদিকদের ওপর হামলা, মামলা, হুমকি এবং হয়রানির মতো ঘটনা ঘটতে দেখা যায়, যা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য উদ্বেগজনক। বিশেষজ্ঞদের মতে, গণতন্ত্রের অন্যতম স্তম্ভ হলো স্বাধীন গণমাধ্যম। কিন্তু বাস্তবে অনেক সময় রাজনৈতিক প্রভাব ও ক্ষমতার বলয়ে পড়ে গণমাধ্যমকে নানা চাপের মুখে কাজ করতে হয়। অভিযোগ রয়েছে, ক্ষমতাসীন রাজনৈতিক দলের প্রভাবশালী নেতারা বিভিন্ন পত্রিকার মালিক, সম্পাদক ও সাংবাদিকদের ওপর অঘোষিত চাপ প্রয়োগ করে সংবাদ পরিবেশনে প্রভাব বিস্তার করার চেষ্টা করেন। ফলে অনেক সময় সত্য প্রকাশ বাধাগ্রস্ত হয় এবং জনগণও প্রকৃত তথ্য থেকে বঞ্চিত হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সাংবাদিক নিরাপত্তা নিশ্চিত না হলে বিপন্ন হবে গণতন্ত্র সাংবাদিক মুক্তা

আপডেট সময় : ০৩:০৬:২৬ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬