জামালপুরের সরিষাবাড়ী রেলওয়ে স্টেশন-এ চরম অব্যবস্থাপনা ও স্টেশন মাস্টারের অবহেলার অভিযোগ উঠেছে। অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে একটি যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিন ও একাধিক বগি, সেই সঙ্গে রক্ষা পেয়েছে শতাধিক যাত্রীর প্রাণ।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্টেশনে ট্রেন প্রবেশের সময় সিগন্যাল ও লাইন ক্লিয়ারেন্সে গুরুতর গাফিলতি দেখা যায়। দায়িত্বে থাকা স্টেশন মাস্টারের যথাযথ তদারকি না থাকায় ট্রেনটি ভুল লাইনে প্রবেশের ঝুঁকিতে পড়ে। পরিস্থিতি বুঝতে পেরে ট্রেনের চালক দ্রুত ব্রেক প্রয়োগ করলে বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
সরিষাবাড়ী রেলওয়ে স্টেশন মাস্টারের অবহেলা! অল্পের জন্য রক্ষা পেল ট্রেনের বগি, ইঞ্জিন ও শত প্রাণ
-
জহুরুল ইসলাম,সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
- আপডেট সময় : ০১:১৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
- 38
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ






















