ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারের নির্বাচনি ইশতেহার নিয়ে চাটমোহরে তথ্য অফিসের প্রেস ব্রিফিং

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে ঘোষিত অগ্রাধিকার কর্মসূচিসমূহ নিয়ে পাবনার চাটমোহরে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ মে) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সম্মেলনকক্ষে জেলা তথ্য অফিস এই প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে।

গণযোগাযোগ অধিদপ্তর ও তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ, নারীদের জন্য বিশেষ যানবাহন সেবা, কৃষক কার্ড ও কৃষি ঋণ মওকুফসহ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের ওপর বিস্তারিত আলোচনা করা হয়।

সংবাদ সম্মেলনে পাবনা জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা সামিউল আলম এসব কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। তিনি সরকারি সেবাগুলো সম্পর্কে জনসাধারণের মাঝে সঠিক ধারণা পৌঁছে দিতে গণমাধ্যমকর্মীদের সহায়তা কামনা করেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাছের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, সাবেক সভাপতি রকিবুর রহমান টুকুন ও সাধারণ সম্পাদক মাসুদ রানা।

এ সময় উপজেলার বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রচার ও বাস্তবায়নে সাংবাদিক ও প্রশাসনের সমন্বয় জরুরি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সরকারের নির্বাচনি ইশতেহার নিয়ে চাটমোহরে তথ্য অফিসের প্রেস ব্রিফিং

আপডেট সময় : ০১:০৮:২৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬