আজ সন্ধ্যার পর থেকে সিলেটের বিভিন্ন এলাকায় হঠাৎ শিলাবৃষ্টি শুরু হয়েছে। নগরীর পাশাপাশি জেলার বিভিন্ন উপজেলাতেও বৃষ্টি ও শিলাপাতের খবর পাওয়া গেছে।
সন্ধ্যার পর আকাশে কালো মেঘ জমে ওঠার পরপরই দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই বৃষ্টির সঙ্গে ছোট ও মাঝারি আকারের শিলা পড়তে থাকে। এতে অনেক পথচারী ও যানবাহন চলাচলে সাময়িক অসুবিধার সৃষ্টি হয়।
শিলাবৃষ্টির কারণে সড়কে চলাচলকারী মানুষ হঠাৎ করেই আশ্রয় নিতে বাধ্য হন। অনেকেই দোকানপাট ও ভবনের নিচে আশ্রয় নেন। তবে শিলাবৃষ্টির সময়কাল খুব বেশি দীর্ঘ ছিল না।
হঠাৎ করেই শিলাবৃষ্টি শুরু হওয়ায় অনেকেই বিস্মিত হয়েছেন। বিশেষ করে কৃষকদের মধ্যে কিছুটা উদ্বেগ দেখা দিয়েছে, কারণ শিলাবৃষ্টি হলে ফসলের ক্ষতির আশঙ্কা থাকে।
এদিকে শিলাবৃষ্টির সময় অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও শেয়ার করেছেন, যা ইতোমধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
ফাহিম আহমদ, সিলেট জেলা প্রতিনিধি: 





















