বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হিসেবে মনোনয়নপ্রাপ্ত সাবেক সংসদ সদস্য মোস্তফা কামাল পাশার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সন্দ্বীপ পৌরসভা মার্কেট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আকতার হোসেন, সহ-সভাপতি মো. ইসমাইল সওদাগর, কোষাধ্যক্ষ পারভেজ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাফর খোকন, ফখরুল ইসলাম সওদাগর, সোহাগ, আরিফ, নাছিরসহ অন্যান্য ব্যবসায়ী নেতৃবৃন্দ।
ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময়ের সময় মোস্তফা কামাল পাশা স্থানীয় ব্যবসার সার্বিক সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। তিনি ব্যবসায়ীদের কল্যাণ ও বাণিজ্যিক পরিবেশ উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দেন।
পৌরসভা মার্কেট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আকতার হোসেন বলেন, ব্যবসায়ীদের স্বার্থে এবং স্থানীয় উন্নয়নমূলক কর্মকাণ্ডে তারা সবসময় গঠনমূলক সহযোগিতা করে আসছেন এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
সৌজন্য সাক্ষাৎ শেষে উভয় পক্ষই সন্দ্বীপের ব্যবসা-বাণিজ্যের অগ্রগতি এবং এলাকার সার্বিক উন্নয়নে যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।






















