সন্দ্বীপ থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জায়েদ নুর স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা ১২টায় থানার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সভায় উপজেলা বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টিসহ স্থানীয় প্রেস ক্লাব ও জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সদস্যরা উপস্থিত ছিলেন।
ওসি মোঃ জায়েদ নুর বলেন, “সন্দ্বীপে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সকলের সহযোগিতা অপরিহার্য। সাংবাদিক, রাজনৈতিক নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করতে চাই।”
সভায় অংশগ্রহণকারীরা নবাগত ওসিকে শুভেচ্ছা জানান এবং সন্দ্বীপের আইনশৃঙ্খলা উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।






















