ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীপুরে সেচ পাম্পের মটর মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু, এলাকাজুড়ে শোক

শ্রীপুর উপজেলার বড়ইচারা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাসেল মোল্লা (৩০) নামে এক যুবকের করুণ মৃত্যু হয়েছে। মৃত রাসেল মোল্লা ওই গ্রামের মোঃ ওয়াদুদ মোল্লার ছোট ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাসেল মোল্লা বাড়ির পাশের পুকুরে বৈদ্যুতিক সেচ পাম্প (মটর) দিয়ে পানি দিচ্ছিলেন। কাজ করার একপর্যায়ে মটরটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তিনি তা পরীক্ষা করতে যান। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন।

আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (দ্বারিয়াপুর হাসপাতাল) এ নিয়ে যান।
হাসপাতালে নেওয়ার পর তার অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

স্বজনরা দ্রুত তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাসেলকে মৃত বলে ঘোষণা করেন। এঘটনায় এলাকাজুড়ে শোক ছায়া বিরাজ করছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শ্রীপুরে সেচ পাম্পের মটর মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু, এলাকাজুড়ে শোক

আপডেট সময় : ১০:৩৫:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬