মাগুরার শ্রীপুরে পুলিশের সাড়াশি অভিযানে দেশীয় অস্ত্র-সস্ত্র উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ। ১০ মে (রবিবার) বিকেলে উপজেলার শ্রীকোল ইউনিয়নের রামনগর গ্রামে পুলিশে এ সাড়াশি অভিযান পরিচালনা করেন শ্রীপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওলি মিয়া। সাড়াশি অভিযানে স্থানীয় সামাজিক দুই গ্রুপের দুই নেতার বাড়ির পাশের খড়ের পালার ভিতরে লুকিয়ে রাখা দেশীয় অস্ত্র-সস্ত্র উদ্বার করা হয়।
শ্রীপুর থানা পুলিশের বরাত দিয়ে জানা যায়, ৩নং শ্রীকোল ইউনিয়নের রামনগর গ্রামে বিকেল আনুমানিক ৫.৩০ ঘটিকায় অভিযান পরিচালনা হয়। উক্ত অভিযানে ঐ গ্রামের ছমির খাঁর ছেলে মিঠুন (৩০) এর বাড়ীর পাশের খড়ের পালা থেকে ০২ টি বড় রামদা, সরকী ০৩ টি এবং একই গ্রামের মৃত আবু বক্করের ছেলে সালেহ (৩৫) এর বাড়ীর পাশের খড়ের পালা থেকে বড় রামদা ০৩ টি, সরকী ০৭ টি ও ১ টি ছুড়ি উদ্ধার করা হয়। অভিযান পরিচালনার সময় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
শ্রীপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) ওলি মিয়া জানান, সামাজিক কোন্দলে এলাকায় যে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটাচ্ছে সেটাকে নিরোধ করার লক্ষ্যে এবং সমাজে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের এই বিশেষ অভিযান। আমাদের অভিযান অব্যাহত আছে।






















