ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রমিক অধিকারের আপসহীন কণ্ঠস্বর হুমায়ুন কবির: সিবিএ নির্বাচনে সাধারণ সম্পাদক পদে দেখতে চায় বন্দর জনপদ

চট্টগ্রাম বন্দরের আকাশে-বাতাসে এখন অধিকার আদায়ের গুঞ্জন। আর সেই গুঞ্জনের কেন্দ্রবিন্দুতে রয়েছেন বন্দরের আন্দোলন-সংগ্রামের কিংবদন্তি পুরুষ, রাজপথের লড়াকু সৈনিক জনাব হুমায়ুন কবির। আসন্ন চট্টগ্রাম বন্দর (সিবিএ) নির্বাচনে তাকে সাধারণ সম্পাদক পদে দেখার জন্য উন্মুখ হয়ে আছেন বন্দরের সর্বস্তরের সাধারণ শ্রমিক-কর্মচারী ভাই-বোনেরা।

চট্টগ্রাম বন্দর সিবিএ শ্রমিক দলের সাবেক সফল প্রচার ও প্রকাশনা সম্পাদক জনাব হুমায়ুন কবির কেবল একজন নেতাই নন, বরং তিনি শ্রমিকদের কাছে এক ভরসার নাম। বন্দরের প্রতিটি ক্রান্তিলগ্নে নিজের সুখ-শান্তি বিসর্জন দিয়ে যিনি শ্রমিকদের অধিকার আদায়ে সম্মুখভাগে থেকে নেতৃত্ব দিয়েছেন, সেই ‘আন্দোলনের মহানায়ক’কে এবার বন্দরের শীর্ষ নেতৃত্বে দেখতে চায় সাধারণ কর্মজীবীরা।

হুমায়ুন কবিরের এই জনপ্রিয়তার প্রতি একাত্মতা ঘোষণা করে উনার পক্ষে সাধারণ সম্পাদক পদে ভোট দিয়ে জয়যুক্ত করার উদাত্ত আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম বন্দর এলাকার কৃতি সন্তান, দুঃখী মানুষের আস্থার প্রতীক এবং চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ-সম্পাদক জনাব মিফতাহ উদ্দিন সিকদার টিটু।

এক আবেগঘন বার্তায় জননেতা মিফতাহ উদ্দিন সিকদার টিটু বলেন, “হুমায়ুন কবির ভাই হচ্ছেন রাজপথের পরীক্ষিত নেতৃত্ব। যখনই শ্রমিকদের ওপর অন্যায় হয়েছে, তিনি ঢাল হয়ে দাঁড়িয়েছেন। তিনি পদের মোহে নয়, বরং ভালোবাসার টানে শ্রমিকদের পাশে থাকেন। আসন্ন সিবিএ নির্বাচনে তাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা মানেই হলো শ্রমিকদের বিজয় সুনিশ্চিত করা।”

তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি, বন্দরের সাধারণ শ্রমিক-কর্মচারী ভাই-বোনেরা এবার ভুল করবেন না। একজন দক্ষ সংগঠক এবং রাজপথের অকুতোভয় সিপাহসালার হিসেবে হুমায়ুন কবির ভাই-ই পারেন চট্টগ্রাম বন্দরকে একটি আধুনিক ও শ্রমিকবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে।”

ইতিমধ্যেই বন্দর এলাকার অলিগলি থেকে শুরু করে জেটি গেট পর্যন্ত হুমায়ুন কবিরের পক্ষে যে গণজোয়ার তৈরি হয়েছে, তা সিবিএ নির্বাচনের সমীকরণ বদলে দিচ্ছে। সাধারণ কর্মচারীদের মতে, হুমায়ুন কবির সাধারণ সম্পাদক হওয়া মানেই হলো সাধারণ শ্রমিকের হাতে বন্দরের ক্ষমতার চাবিকাঠি ফিরে আসা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শ্রমিক অধিকারের আপসহীন কণ্ঠস্বর হুমায়ুন কবির: সিবিএ নির্বাচনে সাধারণ সম্পাদক পদে দেখতে চায় বন্দর জনপদ

আপডেট সময় : ০৯:৪১:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬