ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শৈলকূপা পশু হাসপাতালের কর্মচারীর বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

ঝিনাইদহের শৈলকূপা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের এক কর্মচারীর বিরুদ্ধে জমি দখল, কমিশন বাণিজ্য, ক্ষমতার অপব্যবহার ও জোরপূর্বক রেজিস্ট্রির চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিযুক্ত খসরু পারভেজ শৈলকূপা উপজেলা ভেটেরিনারি হাসপাতালের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট অফিসার (কৃত্রিম প্রজনন) পদে কর্মরত। ভুক্তভোগী উপজেলার হিসামপুর গ্রামের ওমর বিশ্বাস শৈলকূপা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়, ১৮ শতক জমি বন্ধক নেওয়ার পর তা ফেরত না দিয়ে প্রভাব খাটিয়ে নিজের দখলে রাখার চেষ্টা করা হয়। পরবর্তীতে জমি নিজের নামে রেজিস্ট্রি করে দিতে চাপ প্রয়োগ করা হয় বলেও অভিযোগ রয়েছে।
ভুক্তভোগী জানান, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে শৈলকূপা বাজারে অভিযুক্তের সঙ্গে দেখা হলে বন্ধকের টাকা ফেরত নিয়ে জমি বুঝিয়ে দেওয়ার কথা বললে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়। এরপর নিরাপত্তাহীনতায় তিনি থানায় অভিযোগ করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শৈলকূপা পশু হাসপাতালের কর্মচারীর বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

আপডেট সময় : ১২:৫৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬