ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম: নদী গর্ভে বিলীন হওয়ার পথে হাজীর হাট জামে মসজিদ:

জনপ্রতিনিধি ও দায়িত্বশীলদের উদাসীন তায় ক্ষোভ
​দশমিনা উপজেলার ঐতিহ্যবাহী হাজীর হাট জামে মসজিদটি এখন অস্তিত্ব সংকটে। ক্রমাগত নদী ভাঙনে নিচ থেকে মাটি সরে যাওয়ায় মসজিদের দেয়ালে দেখা দিয়েছে বড় বড় ফাটল। দ্রুত পদক্ষেপ না নিলে যেকোনো সময় এটি নদী গর্ভে হারিয়ে যেতে পারে।
​এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘ সময় ধরে এই ভাঙন চললেও স্থানীয় কোনো রাজনৈতিক নেতা বা জনপ্রতিনিধি কার্যকরী কোনো পদক্ষেপ নেননি। এমনকি মসজিদ কমিটির পদ নিয়ে যারা তৎপর ছিলেন, সংকটের সময়ে তাদেরও পাশে পাওয়া যায়নি। হাজীরহাটবাসীর প্রশ্ন—ধর্মীয় প্রতিষ্ঠানের রক্ষায় দায়িত্বশীলদের এই মৌনতা কেন? ভোটের রাজনীতিতে জনপ্রতিনিধিদের দেখা মিললেও, বিশ্বাসের এই আমানত রক্ষায় তাদের অনীহা সাধারণ মানুষের মনে চরম ক্ষোভের সৃষ্টি করেছে। ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষা কেবল কথায় নয়, কাজের মাধ্যমে প্রমাণ করার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শিরোনাম: নদী গর্ভে বিলীন হওয়ার পথে হাজীর হাট জামে মসজিদ:

আপডেট সময় : ১০:২৭:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬