ময়মনসিংহের তারাকান্দা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও গালাগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জিয়াউল হক জিয়া (৪৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৯ মার্চ) রাতে রাজধানীর শাহবাগ এলাকা থেকে তাঁকে আটক করা হয়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতাকর্মী শাহবাগ এলাকায় তাঁকে দেখতে পেয়ে ধরে শাহবাগ থানার পুলিশের কাছে সোপর্দ করেন।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তানবীর আহম্মেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, জিয়াউল হক জিয়া তারাকান্দা থানায় দায়ের করা নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনের একাধিক মামলার এজাহারভুক্ত আসামি। গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতা জানিয়েছেন, মামলার সংক্রান্ত কাজে ঢাকায় অবস্থানকালে শাহবাগ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁকে গ্রেপ্তার করে।
জিয়াউল হক জিয়া দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং গালাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হবে।
শাহবাগ থেকে গ্রেপ্তার তারাকান্দা উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়া
-
তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি:
- আপডেট সময় : ১০:৩৫:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
- 58
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ






















