ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শাজাহানপুরের অটোচালক কাহালুতে উ*দ্ধা*র, অটো ছি*ন*তা*ই*য়ের ঘটনা

বগুড়ার কাহালু উপজেলার বোলধর এলাকায় জঙ্গলের ভেতর থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক অটোচালককে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তির নাম মো. শাজাহান আলী (৫০)। তিনি বগুড়ার শাজাহানপুর উপজেলার বামুনিয়া কামারপাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা কৌশলে তার অটোরিকশা ছিনতাই করে। পরে তাকে হাত-পা বেঁধে নির্জন জঙ্গলে ফেলে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে এলাকাবাসী তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শাজাহানপুরের অটোচালক কাহালুতে উ*দ্ধা*র, অটো ছি*ন*তা*ই*য়ের ঘটনা

আপডেট সময় : ১১:১৬:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬