পটুয়াখালীর কলাপাড়ায় বাংলা নববর্ষ পহেলা বৈশাখকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলছে নানা আয়োজন। স্থানীয় প্রশাসন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যৌথভাবে দিনব্যাপী উৎসব আয়োজন করেছে।
পহেলা বৈশাখের সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের হয়েছে। বৈশাখী শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলাপাড়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শেষ হয়। এতে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী এবং সাধারণ মানুষ অংশ নিয়েছে।
এছাড়াও দিনব্যাপী আয়োজনের মধ্যে রয়েছে লোকজ মেলা, গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গান, কবিতা আবৃত্তি। এসব আয়োজনের মাধ্যমে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে।
আয়োজকদের মতে, এ ধরনের সৃজনশীল উদ্যোগ কলাপাড়ায় বৈশাখ উদযাপনকে আরও প্রাণবন্ত করে তুলবে এবং বাঙালির চিরায়ত সংস্কৃতির ধারাকে সমৃদ্ধ করবে।
সমগ্র আয়োজনের মাধ্যমে কলাপাড়ায় পহেলা বৈশাখ হয়ে উঠছে আনন্দ, ঐতিহ্য ও সংস্কৃতির এক মিলনমেলা।
লোকজ সংস্কৃতির ছোঁয়ায় কলাপাড়ায় পহেলা বৈশাখ উদযাপন
-
সিয়াম আব্দুল্লাহ, কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা প্রতিনিধি:
- আপডেট সময় : ০৭:৪৩:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
- 42
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ






















