ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাট সরকারি কলেজে ভর্তি পরীক্ষার্থীদের পাশে ছাত্র শিবির

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ ২৫ এপ্রিল ২০২৬ তারিখে লালমনিরহাট সরকারি কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১১টায় শুরু হওয়া এ পরীক্ষায় অংশ নিতে জেলার বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক শিক্ষার্থী কলেজ ক্যাম্পাসে উপস্থিত হন। পরীক্ষা উপলক্ষে শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতার লক্ষ্যে লালমনিরহাট সরকারি কলেজ ছাত্র শিবিরের পক্ষ থেকে নেওয়া হয় ব্যতিক্রমী মানবিক উদ্যোগ।

পরীক্ষার হলে মোবাইল ফোন বহন নিষিদ্ধ থাকায় শিক্ষার্থীদের জন্য নিরাপদে ফোন আমানত রাখার ব্যবস্থা করা হয়। এছাড়াও পরীক্ষার্থীদের ক্লান্তি দূর করতে চকলেট বিতরণ করা হয়।

একই সঙ্গে কোনো শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য মেডিসিনের ব্যবস্থাও রাখা হয়। এতে পরীক্ষার্থীদের মধ্যে স্বস্তি লক্ষ্য করা যায় এবং অনেকেই এই উদ্যোগকে স্বাগত জানান।

ছাত্র শিবিরের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের পাশে থেকে সেবামূলক কার্যক্রম পরিচালনা করাই তাদের লক্ষ্য এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীরা জানান, পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ সময়ে এ ধরনের সহায়তা তাদের জন্য অত্যন্ত উপকারী।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাট সরকারি কলেজে ভর্তি পরীক্ষার্থীদের পাশে ছাত্র শিবির

আপডেট সময় : ০৬:০১:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬