ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটে মৎস্য গবেষণা কেন্দ্র স্থাপনের সম্ভাবনা যাচাইয়ে মন্ত্রীর পরিদর্শন লালমনিরহাট,

২৫ এপ্রিল ২০২৬ইং লালমনিরহাট জেলায় সম্ভাব্য মৎস্য গবেষণা কেন্দ্র স্থাপনের লক্ষ্যে নির্ধারিত স্থান পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। শনিবার (২৫ এপ্রিল) তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে প্রস্তাবিত স্থান ঘুরে দেখেন এবং সার্বিক সম্ভাবনা ও বাস্তবতা যাচাই করেন।
পরিদর্শনকালে মন্ত্রী স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, মৎস্য বিভাগের প্রতিনিধিসহ সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি বলেন, লালমনিরহাট জেলার ভৌগোলিক অবস্থান ও জলসম্পদের সম্ভাবনা বিবেচনায় এখানে একটি আধুনিক মৎস্য গবেষণা কেন্দ্র স্থাপন করা হলে তা দেশের মৎস্য খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
তিনি আরও উল্লেখ করেন, এ ধরনের গবেষণা কেন্দ্র স্থাপিত হলে নতুন প্রযুক্তির উদ্ভাবন, মাছের উৎপাদন বৃদ্ধি এবং স্থানীয় মৎস্যচাষীদের প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি হবে। এতে করে স্থানীয় অর্থনীতি শক্তিশালী হওয়ার পাশাপাশি কর্মসংস্থানও বৃদ্ধি পাবে।
স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল মন্ত্রীর এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, দ্রুত সময়ের মধ্যেই প্রকল্পটি বাস্তবায়িত হবে এবং লালমনিরহাট জেলার মৎস্য খাতে নতুন দিগন্তের সূচনা হবে।
পরিদর্শন শেষে মন্ত্রী সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন এবং সম্ভাব্যতা যাচাই প্রতিবেদন দ্রুত প্রস্তুতের ওপর গুরুত্বারোপ করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে মৎস্য গবেষণা কেন্দ্র স্থাপনের সম্ভাবনা যাচাইয়ে মন্ত্রীর পরিদর্শন লালমনিরহাট,

আপডেট সময় : ০৮:৪৯:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬